ক্লাউড সল্যুশন ‘রেইমস’ চালু

২৭ মার্চ, ২০২১ ১৬:৫৭  
বিদেশ গমনিচ্ছুদের প্রতারকদের হাত থেকে সুরক্ষায় চালু হলো ক্লাউড-ভিত্তিক অটোমেশন সিস্টেম। সিসটেক ডিজিটাল লিমিটেডের তৈরি এই ডিজিটাল সমাধানটির নাম-  ‘রিক্রুটিং এজেন্সিজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (RAIMS)’। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই সেবাটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসডিসি এর হেড অব কোঅপারেশন সুজান মেলার, বাংলাদেশে নিযুক্ত ইইউ এর প্রতিনিধি মৌরিজিও সিয়ান, আইএলও ঢাকা এর কান্ট্রি ডিরেক্টর তুমো পাউশেনিন, বিএমইটি এর মহাপরিচালক  মো. শামসুল আলম প্রমুখ। এই সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে বিদেশ গমনিচ্ছুক ব্যক্তি ও রিক্রুটিং এজেন্সিসমূহ সঠিক তথ্য পাবেন এবং দালালদের প্রতারণা থেকে রক্ষা পাবেন বলে অভিমত ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, রেইমস (RAIMS) সল্যুশনে  বাংলাদেশের ১৬০০টিরও অধিক প্রবাসী কর্মী নিয়োগকারী সংস্থার প্রয়োজনীয় তথ্য এবং তাদের বিদেশে কর্মচারি পাঠানো সংক্রান্ত কর্মদক্ষতার সকল প্রকার প্রতিবেদন প্রদান রয়েছে এই তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারটি তাৎক্ষণিকভাবে হালনাগাদ উপাত্ত প্রদান করে যা দিয়ে বিএমইটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, নিয়োগকারী সংস্থা এবং বিদেশ গমনিচ্ছুক শ্রমিক কর্মীরা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো- নিয়োগকারী প্রতিষ্ঠানে হালনাগাদ তথ্য, সংস্থাগুলোর লাইসেন্স সংক্রান্ত তথ্য, অনুমোদিত প্রতিনিধির তথ্য, বৈদেশিক প্রতিনিধির তথ্য, শাখাসম‚হের তথ্য, কর্মী প্রেরণ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তথ্য, এজেন্সিগুলোর কর্মদক্ষতা মূল্যায়ন, অভিযোগ ও তার নিষ্পত্তির রেকর্ড ও স্বয়ংক্রিয় নোটিফিকেশন ব্যবস্থা। স্ইুস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর অর্থায়নে এটি বাস্তবায়ন করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।